+8801309-287612 ফলো করুন

Lalabazar ML High School and College

লালাবাজার হাই স্কুল এন্ড কলেজ, সিলেট।

EIIN No: 130407, School Code: 1070, College Code: 1080

নোটিশ
 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত  বিজ্ঞপ্তি নং ৫  বিজ্ঞপ্তি নংঃ ০৯-২০২৬   বিজ্ঞপ্তি নংঃ ০৮-২০২৬  বিজ্ঞপ্তি নংঃ ০৫-২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬।
বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ দিবসটি  যথাযোগ্য মর্যাদায়  উদযাপন করা হয়। ১ম পর্বে সকাল ১০.০০ ঘটিকায় সুরমা মিলনায়তনে জনাব অপু রঞ্জন, সহকারী শিক্ষক এর পরিচালনায়   মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের অতীত ইতিহাসের উপর ডকুমেন্টারি পাওয়ারপয়েন্টে প্রদর্শন করা হয়। এরপর বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব অনিল কুমার দাস মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
২য় পর্বে, সকাল ১১.০০ ঘটিকায় ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো জুবায়ের আনোয়ার, পিএসসি, কো চেয়ারম্যান গভর্নিং বডি ও অধিনায়ক ১৯ বিজিবি মহোদয়।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে ২৬ শে মার্চ এর তাৎপর্য  তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণ করেন জনাব মো ইয়াসিন, সহকারী শিক্ষক ; জনাব মো এনায়াতুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ও জনাব রশিদ আহমদ, অধ্যক্ষ মহোদয়। 
৩য় পর্বে, প্রতিষ্ঠানের বড় মাঠে শিক্ষার্থীদের মধ্যে  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন ও রানারআপ টিমকে ট্রফি তুলে দেন অধ্যক্ষ মহোদয়। 
সকাল ৯.০০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে কূচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অত্যন্ত আনন্দের বিষয়-  গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থীদের ডিসপ্লে টিম ১ম স্থান অধিকার করে গৌরব অর্জন করে। ডিসপ্লে টিম সহ সংশ্লিষ্টদের গভর্নিং বডির চেয়ারম্যান ও কো চেয়ারম্যান মহোদয়  আন্তরিক অভিনন্দন জানান।

Copyright © 2026 All rights Reserved

Software Version : 4.0.1